অ্যাকাউন্ট খোলা ও শপ সেটআপ
সাইনআপ থেকে অনবোর্ডিং শেষ করে ড্যাশবোর্ডে পৌঁছানো।
অ্যাপে যান: /signup খুলুন
ধাপ 1
অ্যাকাউন্ট তৈরি
সাইটে «সাইন আপ» চাপুন। ইমেইল, নাম ও পাসওয়ার্ড দিন। লগইনের পর যদি শপ সেট না থাকে, আপনাকে `/onboarding`-এ পাঠাবে।
ধাপ 2
ব্যবসার ধরন বেছে নিন
তালিকা থেকে «F-Commerce — Facebook / online এ পণ্য বেচি» সিলেক্ট করুন। এই ধরনে সেলস-চ্যানেল ধাপ স্কিপ হয় এবং চ্যানেল `online` সেট হয়।
ধাপ 3
শপের তথ্য
শপের নাম, ফোন, ক্যাটাগরি (পোশাক, জুয়েলারি, খাবার ইত্যাদি) দিন। এই নাম পরে ইনভয়েস ও স্লিপে দেখা যায়।
- শপের নাম
- অর্ডার স্লিপ, ইনভয়েস ও স্টোরহেডারে দেখায়
- ফোন
- কাস্টমার ও কুরিয়ার কন্টাক্ট; SMS সেন্ডার সেটআপেও লাগে
ধাপ 4
স্যাম্পল ডেটা না খালি শপ
শেখার জন্য স্যাম্পল পণ্য/অর্ডার ইমপোর্ট করতে পারেন — প্রগ্রেস বার দেখাবে। আসল ব্যবসা হলে খালি শপ বেছে নিন, পরে নিজে পণ্য যোগ করুন।
ধাপ 5
ড্যাশবোর্ডে যান
সফল হলে `/dashboard` খুলবে। বাম সাইডবারে অর্ডার, পণ্য ও স্টক, কাস্টমার দেখতে পাবেন।
সমস্যা হলে
অনবোর্ডিং লুপে আটকে আছি
পেজ রিফ্রেশ করুন। আবারও `/onboarding`-এ গেলে লগআউট করে নতুন করে ঢুকুন, অথবা সাপোর্টে ইমেইল দিন।
ভুল বিজনেস টাইপ বেছে নিয়েছি
সেটিংস → শপ তথ্য থেকে ধরন বদলানো যায়, কিন্তু মেনু ও মডিউল পাল্টে যায়। নিশ্চিত হয়ে বদলান।
পরের ধাপ
এখনো সমাধান পাননি?
গাইড অনুসরণ করেও আটকে গেলে আমাদের টিম বাংলায় সাহায্য করবে। অ্যাপে সাপোর্ট টিকেট ও খুলতে পারেন।