ফিরে যান
Free · সব প্ল্যানপড়তে ৩ মিনিট

BizilCore F-commerce কী

Facebook ও অনলাইনে পণ্য বেচার জন্য BizilCore কী কী করে — এবং কী করে না।

অ্যাপে যান: /dashboard খুলুন

  1. ধাপ 1

    F-commerce কাকে বলে

    অনবোর্ডিংয়ে ব্যবসার ধরন «F-Commerce» মানে: আপনি Facebook / Instagram / WhatsApp বা নিজের অনলাইন স্টোর থেকে পণ্য বেচেন। দোকানের কাউন্টারে POS দিয়ে সেল — এই টাইপে নেই।

  2. ধাপ 2

    প্রতিদিনের কাজ কোনগুলো

    পণ্য ও স্টক রাখা, অর্ডার নেওয়া (ম্যানুয়াল বা কমেন্ট থেকে), কাস্টমারকে নিশ্চিত করা, কুরিয়ার বুক করা, COD আদায় দেখা, রিটার্ন ধরা। এগুলোই সাইডবারের মূল মেনু।

  3. ধাপ 3

    কী পাবেন না

    রেস্টুরেন্ট টেবিল, ফার্মেসি প্রেসক্রিপশন বা রিটেইল POS টার্মিনাল F-commerce শপে খোলে না। অনবোর্ডিংয়ে সেলস চ্যানেল স্বয়ংক্রিয়ভাবে «অনলাইন» হয় — আলাদা করে অফলাইন বেছে নিতে হয় না।

  4. ধাপ 4

    কোন প্ল্যান দিয়ে শুরু

    Free-এ পণ্য, অর্ডার ও কাস্টমার চালু করা যায়। কুরিয়ার API, ইনবক্স ও রিপোর্ট Pro থেকে। নিজের ওয়েব স্টোর ও মার্কেটিং স্যুট Business-এ। বিস্তারিত পরের গাইডে।

সমস্যা হলে

মেনুতে POS দেখছি না

F-commerce-এ POS থাকে না। দোকান কাউন্টার লাগলে ব্যবসার ধরন Retail — কিন্তু ধরন বদলালে মেনু পুরো বদলে যায়, সাপোর্টে জিজ্ঞেস করে নিন।

অন্য বিজনেস টাইপের গাইড খুঁজছি

এই সাহায্য কেন্দ্র এখন F-commerce কেন্দ্রিক। রেস্টুরেন্ট/হোটেল গাইড পরে আসবে — আপাতত WhatsApp সাপোর্টে লিখুন।

পরের ধাপ

এখনো সমাধান পাননি?

গাইড অনুসরণ করেও আটকে গেলে আমাদের টিম বাংলায় সাহায্য করবে। অ্যাপে সাপোর্ট টিকেট ও খুলতে পারেন।